গুচ্ছের চূড়ান্ত ভর্তি পরীক্ষা শনিবার থেকে, ক্লাস শুরু ২০ অক্টোবর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
দেশে জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি পরীক্ষা শনিবার (৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো কোটাসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে। তবে আগামী ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হয়ে যাবে।
গুচ্ছ ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া গত ২৯ সেপ্টেম্বর রাতে শেষ হয়েছে।
জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন করেছেনে শিক্ষার্থীরা। এ জন্য অনলাইনে ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি দিতে হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়সমূহ বিভিন্ন কোটার ভর্তিসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে। স্ব-স্ব বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোটা ও চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।
তৃতীয় ও চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত এবং বিভিন্ন কোটায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মূল নম্বরপত্রসমূহ (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান) চূড়ান্ত ভর্তির সময় জমা দিতে হবে। ২০ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সুবিধা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
চূড়ান্ত ভর্তি ও কৃষি গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার পর আসন শূন্য থাকা বা হওয়া সাপেক্ষে জিএসটি গুচ্ছের সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের মাধ্যমে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সমাপ্ত করা হবে। ১ম ও ২য় পর্যায়ে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীর মূল নম্বরপত্র দুইটি (এসএসসি ও এইচএসসি) সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে চূড়ান্ত ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দেয়ার তারিখ পরবর্তীতে জানানো হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






